বকেয়া ভাতা সহ একাধিক দাবি পূরণে আন্দোলনের পরিকল্পনা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের

বকেয়া ভাতা অবিলম্বে মেটানোর দাবি

editorvanguard
2 Min Read
আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে বৈঠক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের

আগরতলা: দিনরাত পরিশ্রম করেও দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ। গত সাত-আট বছর ধরে তাঁদের ভাতা বাড়ানো না হলেও কাজের চাপ বেড়েছে। উদয়স্ত পরিশ্রম করে সেই সব কাজ সম্পন্ন করলেও আর্থিক সমস্যার কারণে তাঁদের ব্যক্তিগত জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে।

আরও পড়ুন: বর্ষার শুরুতেই ধর্মনগর স্টেশন রোডে ‘মৃত্যুফাঁদ’! প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে

এর মধ্য়ে আবার গত ২ মাস ধরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য নির্ধারিত ভাতাও প্রদান করা হয়নি। ফলে ভয়াবহ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতি দাঁড়িয়ে নিজেদের দাবি আদায়ে এবার রাস্তায় নেমে বড়সড় আন্দোলনের পরিকল্পনা নিচ্ছেন তাঁরা। এই বিষয়ে আলোচনার জন্য আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে একটি বৈঠক করেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। বৈঠকে আলোচনা হয় আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়ে। আর তা থেকে স্পষ্ট হয়ে গেল যে বকেয়া ভাতা সহ একাধিক দাবি পূরণের লক্ষ্যে এবার বড়সড় আন্দোলনের পথে হাঁটতে চলেছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে জলমগ্ন তেলিয়ামুড়া পুর এলাকার একাধিক এলাকা, দ্রুত নিকাশির আশ্বাস চেয়ারম্যানের

এপ্রসঙ্গে বৈঠকে থাকা রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন দাবি করেন, সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বঞ্চিত করা হচ্ছে। তাই তাঁরা এবার নিজেদের দাবি পূরণের জন্য রাস্তায় নেমে আন্দোলনের পথে হাঁটতে চাইছেন।

দাবি আদায়ে ২০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বড় আন্দোলনের পরিকল্পনা করছেন। এই বিষয়টি স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত বৈঠক থেকেই স্পষ্ট হয়েছে। এখন দেখার সরকার তাঁদের দাবি মেনে দ্রুত বকেয়া ভাতা প্রদান করে, না আন্দোলনের পথে হেঁটেই নিজেদের প্রাপ্য আদায় করতে হয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের।

আরও পড়ুন: অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণের অভিযোগ, খোয়াইয়ের বড়বিলে ঝড়ে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি

বিশদে দেখুন ভিডিও-

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *