প্রবল বৃষ্টিতে জলমগ্ন তেলিয়ামুড়া পুর এলাকার একাধিক এলাকা, দ্রুত নিকাশির আশ্বাস চেয়ারম্যানের

প্রবল বৃষ্টিতে জলমগ্ন তেলিয়ামুড়া পুর এলাকার একাধিক এলাকা

editorvanguard
2 Min Read
জলমগ্ন এলাকা

তেলিয়ামুড়া: মঙ্গলবার থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত বেশ কিছু জায়গা। আকাশে মেঘের ঘনঘটা দেখে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করছেন ওই এলাকাগুলির বাসিন্দারা। এই পরিস্থিতির খবর পেয়েই দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বুধবার সকালে তেলিয়ামুড়া পুর পরিষদের ১, ২ ও ৮ নম্বর ওয়ার্ডের জলমগ্ন বিভিন্ন জায়গা পরিদর্শন করেন চেয়ারম্যান রূপক সরকার। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় পুর পিতা ও অন্য়ান্যরা।

পুর পরিষদের প্রতিনিধি দলের পরিদর্শনের পাশাপাশি বুধবার সকাল থেকেই পুর এলাকার জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখার জন্য তৎপর ছিলেন বিভিন্ন স্তরের পুর কর্মীরা। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে অনেক জায়গাতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠেনি। না হলে সাধারণ মানুষের সমস্যা আরও বাড়ত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: বিশালগড়ে সরকারি পাঁচিল ভেঙে অবৈধ ভাবে জমি ভরাট, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

তিনটি ওয়ার্ডে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনের পর তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার দাবি করেন, জাতীয় সড়ক নির্মাণের কাজের জন্য মাটি ভরাট হয়ে ড্রেনগুলি বন্ধ হয়ে গেছে। তাই এক ও দু নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুক্রবার জাতীয় সড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে এই বিষয়টি আলোচনা করে সমাধানের রাস্তা বের করা হবে। অনেক জায়গাতে আবার বারবার সচেতন করার পরেও কেউ কেউ ড্রেনে বিভিন্ন আবর্জনা ফেলছেন বলে অভিযোগ করেন রূপকবাবু। যার জেরে ড্রেনগুলির জল নিকাশি ব্যাহত হচ্ছে বলেও তাঁর দাবি। এই ধরনের কাজ বন্ধ করার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সতর্কভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেছেন। তবেই সমস্যার স্থায়ী সমাধান হবে না হলে ফের জল জমে মানুষের ভোগান্তি বাড়বে বলেই তিনি মনে করছেন।

আরও পড়ুন: আগরতলা-শিলচর রুটের ট্রেনের স্টপেজের দাবি, অবরোধে উত্তাল পানিসাগর রেল স্টেশন

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *