শ্রীলঙ্কার কারাগারে রণক্ষেত্র! নেগোম্বোর জেলে বন্দিদের গোষ্ঠী লড়াইয়ে মৃত কমপক্ষে ২৫

জখম আরও শতাধিক

editorvanguard
1 Min Read
শ্রীলঙ্কার নেগোম্বো জেলে রণক্ষেত্র, মৃত অন্তত ২৬

কলম্বো: বন্দিদের দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াইয়ের জেরে রণক্ষেত্রে পরিণত হল শ্রীলঙ্কার নেগোম্বো জেল। দু-পক্ষের মধ্যে হওয়া ভয়াবহ সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত বন্দি ও কারারক্ষী সহ ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর জখম হয়েছেন একশো জনেরও বেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে জেলের মধ্যে মাদক সংক্রান্ত বিষয়ের জেরে তৈরি হওয়া বিবাদের ফলেই ভয়ানক এই সংঘর্ষ হয়েছে বলে দাবি করছে প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জেলের মধ্যে একটি বড়সড় মাদক পাচার চক্র সক্রিয় ছিল। শুধু তাই নয়, অস্ত্রপাচার এবং অপরাধমূলক কাজকর্মও সেখানে চলত। শনিবার বিকেলে এই ধরনের কোনও ঘটনাটকে কেন্দ্র করেই আচমকা দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিত এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে নেগোম্বো জেলের ভিতরে গুলি চলে বলেই অভিযোগ। জেলের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন প্রচুর পুলিশ কর্মী।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনার পরই আঁটসাঁট করা হয়েছে শ্রীলঙ্কার নেগোম্বো জেলের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষভাবে নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ড্রোন এবং শ্রীলঙ্কার সেনা কপ্টার। সেই সঙ্গে কয়েকজন বন্দিকে ইতিমধ্যেই অন্য জেলে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দলও (সিট) গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার কারা দপ্তরের মুখপাত্র এসি গাজানায়েক।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *