সার্ভার সমস্যায় জমা হচ্ছে না প্রিপেড রিচার্জ, ৩ টানা তিনদিন ধরে বিদ্যুৎহীন থাকার পর তেলিয়ামুড়ায় রাস্তা অবরোধ ভুক্তভোগীদের

দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বিদ্যুৎ দপ্তরের

editorvanguard
2 Min Read
তেলিয়ামুড়ায় রাস্তা অবরোধে উত্তেজনা

তেলিয়ামুড়া: স্মার্ট বিদ্যুৎ মিটারের আন স্মার্ট কাজের জেরে চরম ভোগান্তিতে তেলিয়ামুড়ার হাজার খানেক গ্রাহক। প্রচণ্ড গরমের মধ্যে টানা তিন দিন ধরে প্রিপেইড বিদ্যুতের রিচার্জ পরিষেবা বন্ধ থাকায় প্রবল সমস্যা দেখা দিয়েছে। সার্ভার বা লিংক সমস্যার কারণে রিচার্জ না হওয়ায় সোমবার বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখান ভুক্তভোগীদের একাংশ। আস্তে আস্তে সেই বিক্ষোভ জাতীয় সড়ক অবরোধের রূপ নেয়। এর ফলে তেলিয়ামুড়া এলাকায় দীর্ঘ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অন্য়দিকে প্রবল বৃষ্টির মধ্যেও প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে জাতীয় সড়কে অবস্থান চালিয়ে যান আন্দোলনকারীরা। তাঁদের একটাই দাবি প্রয়োজনীয় বিদ্যুৎ।

এই বিক্ষোভ শান্ত করার জন্য বিদ্যুৎ দপ্তরের ডিজিএম জানান,  টাকা জমা করতে না পারার কারণে যেসব গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বা শীঘ্রই হবে, তাঁদের অস্থায়ীভাবে ৩০ থেকে ৫০ ইউনিট দেওয়া হবে। পরে সিস্টেম সচল হলে তা সমন্বয় করা হবে। সার্ভার না থাকার কারণে হিসেবে তিনি আরও দাবি করেন,  দিল্লির ক্লাউড সার্ভারে আগুন লাগার ঘটনার জেরেই এই সমস্যা।

সোমবার জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী। তারপর মাইকিং করে আন্দোলনকারীদের রাস্তা অবরোধ প্রত্যাহার করার আবেদন জানান মহকুমাশাসক।

কিন্তু, অনুরোধ ও আলোচনায় সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আন্দোলন স্তব্ধ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ।
এখন প্রশ্ন উঠছে তিনদিন ধরে পরিষেবা বন্ধ থাকলেও আগে বিকল্প ব্যবস্থা কেন করা হল না? ভবিষ্যতে এমন সংকট ঠেকাতে স্থায়ী প্রযুক্তিগত ব্যবস্থা কবে হবে?  প্রশাসনের আশ্বাস কবে বাস্তবে পৌঁছাবে সাধারণ মানুষের ঘরে?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *