গন্ডাছড়ার পঞ্চরতন ভিলেজে আমবাগান ধ্বংস করার অভিযোগ, দোষীর গ্রেপ্তারির দাবিতে সরব ক্ষতিগ্রস্ত

2 Min Read
ধ্বংস হওয়া আমবাগান

গন্ডাছড়া: রাতের অন্ধকারে তিন কানি বাগানে লাগানো আম গাছ কেটে নষ্ট করার ঘটনায় উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের রানীপুকুর সূর্যকান্ত পাড়ায়।

বৃহস্পতিবার গভীর রাতে প্রিয়তোষ বৈশ্য নামে এক ব্যক্তির প্রায় তিন কানি জায়গাজুড়ে থাকা আম বাগান সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এলাকারই এক দুষ্কৃতিকারী। ক্ষতিগ্রস্ত মালিকের অভিযোগ এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় বাসিন্দা অনিল রায়ের ছেলে অতীন্দ্র রায়। বৃহস্পতিবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক মূল্যবান আম গাছ কেটে ফেলে পুরো বাগান ধ্বংস করে দিয়েছে।

আরও পড়ুন: মাদকাসক্তদের বাড়বাড়ন্তে কলুষিত ত্রিপুরাসুন্দরী মন্দিরের পরিবেশ! কঠোর প্রশাসনিক পদক্ষেপের আর্জি স্থানীয়দের

প্রিয়তোষ বাবুর আক্ষেপ, দীর্ঘদিন ধরে অনেক যত্ন করে তিনি বিভিন্ন জাতের দামি আম গাছ লাগিয়েছিলেন। সেই গাছগুলি সম্পূর্ণ কেটে নষ্ট করে দেওয়ায় তাঁর প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এর ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দিশেহারা অবস্থায় রয়েছেন।

           নির্বিচারে কাটা হয়েছে চারা আমগাছ

এদিকে এই ঘটনার খবর পেয়ে শুক্রবার গন্ডাছড়া থানার এসআই কাজল দেবনাথ সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। ইতিমধ্যে পুরো বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ক্ষতিগ্রস্ত বাগান মালিকের পাশাপাশি এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন: অভিষেক দেবরায়ের নেতৃত্বে আরও শক্তিশালী হবে দল, আশাবাদী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *