স্বাক্ষরিত রামকৃষ্ণ মিশনের সঙ্গে মউ, রাজ্যে খুলল বিদেশি ভাষা শিক্ষার নয়া দিগন্ত

ত্রিপুরায় প্রথম বিদেশি ভাষা শিক্ষার কোর্স

editorvanguard
2 Min Read
রামকৃষ্ণ মিশনের সঙ্গে মউ সইয়ের অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রী ডাঃ মানিক সাহা

আগরতলা: রাজ্যে বিদেশি ভাষা শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল সরকার । দক্ষতা উন্নয়ন দপ্তর এবং রামকৃষ্ণ মিশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে রামকৃষ্ণ মিশন ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল অ্যান্ড সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্স প্রতিষ্ঠার পথ আরও সুগম হল।

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিল্প এ বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, শিক্ষা দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ রামকৃষ্ণ মিশনের সন্ন্য়াসীদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, এই উদ্যোগ শুধু বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রেই নয়, মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বর্তমান সময়ে দক্ষতা এবং একাধিক ভাষায় জ্ঞান আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অসম-আগরতলা সড়ক ও রেল অবরোধের ডাক ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির

রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সমাজকল্যাণমূলক এবং শিক্ষামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ আজ অত্যন্ত প্রয়োজন। রামকৃষ্ণ মিশন দীর্ঘদিন ধরে সেই মূল্যবোধ প্রতিষ্ঠার কাজ করে চলেছে। রামকৃষ্ণ মিশন থেকে যেসব মেধাবী ছাত্রছাত্রী ও যুবসমাজ গড়ে উঠছে, তাদের মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও আরও এগিয়ে আসতে হবে। দক্ষতা, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।

ওয়াকিবহাল মহলের মতে, ত্রিপুরার বিদেশি ভাষা শিক্ষার এই কেন্দ্র চালু হলে বিদেশি ভাষা শিক্ষার পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং কর্মমুখী প্রশিক্ষণের নতুন সুযোগ তৈরি হবে। ফলে রাজ্যের যুবসমাজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা আরও কার্যকরভাবে তুলে ধরতে সক্ষম হবে।

আরও পড়ুন: অনলাইন সংস্থার পণ্যবাহী কন্টেনারের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা বানচাল, চুড়াইবাড়িতে ধৃত চালক

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *