মৃত নদী সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, দাবি কাঞ্চনবাড়ির প্রধান ও মৎস্য দপ্তরের

কুৎসার জন্য ভিত্তিহীন অভিযোগ বলে দাবি

editorvanguard
1 Min Read
এই জলাশয় সংস্কার নিয়েই বিতর্ক

আগরতলা: ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে অব্যবহৃত জলাশয় বা মৃত নদী সংস্কার প্রকল্পকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এবারর এই দুর্নীতির অভিযোগ খন্ডন করতে মৎস্য দফতরের অধিকারীককে সঙ্গে নিয়ে বিরোধীদের ওপর পালটা তোপ দাগলেন ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য।

প্রধানের দাবি, প্রকল্পের সমস্ত কাজে দুর্নীতি হয়নি। ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন বিরোধী দল গুল ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।

মৎস্য দফতরের অধিকারীক বিশ্বজিৎ সরকার জানান, সাত হেক্টর জলাশয়ের মধ্যে ২ হেক্টর জলাশয়ে ২৫ লক্ষ টাকার প্রকল্পে কাজ হয়েছে। জঙ্গল পরিষ্কার ও মৃত নদীর তলদেশে মাটি খননের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হয়েছে। তবে বক্স কালভার্ট নির্মাণ বা রাস্তা সংস্কারের জন্য এই প্রকল্পে কোনও বাজেট বরাদ্দ ছিল না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৭ হেক্টর জলাশয়ের মধ্যে মাত্র ২ হেক্টর জলাশয়ে কাজ হল! জলাশয়ের পাশ দিয়ে যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল। ঠিকাদার যখন জলাশয়ের মাটি তুলছিল তখন রাস্তা ভেঙে যায়। বর্তমানে এই রাস্তাদিয়ে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষকে। একটি ঝুঁকিপূর্ণ সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বলাই বাজার এলাকার মানুষেরা।

স্থানীয়দের ছোট্ট দাবি, তাঁরা রাজনীতি বোঝেনা। তাঁদের চাহিদা ঝকঝকে রাস্তা সঙ্গে বক্স কালভার্ট আর পঞ্চায়েতিরাজের সব সু পরিষেবা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *