আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে কভার ড্রেন নির্মাণের কাজে নিযুক্ত শ্রমিকদের টাকা বকেয়া রাখার অভিযোগ

শ্রমিকদের বকেয়া মেটানোর দাবি

editorvanguard
2 Min Read
বকেয়া দাবিতে ডেপুটেশন শ্রমিকদের

আগরতলা: স্মার্ট সিটি প্রকল্পের অধীনে শহরের বিভিন্ন এলাকায় চলা কভার ড্রেন নির্মাণের কাজকে ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ, কাজ সম্পন্ন করার পরও ঠিকাদারি সংস্থা R & C ইনফ্রা ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড বহু শ্রমিক ও শ্রমিক সর্দারদের প্রাপ্য টাকা পরিশোধ করেনি। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন শ্রমিকরা।

অভিযোগের ভিত্তিতে শ্রমিকরা প্রথমে আগরতলা স্মার্ট সিটির সিইও-র সঙ্গে দেখা করে বিষয়টি জানান। পরবর্তীতে শ্রম দপ্তরেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার শ্রম দপ্তরের উদ্যোগে কোম্পানির প্রতিনিধি এবং শ্রমিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনও চূড়ান্ত সমাধান সূত্র বের হয়নি বলে জানা গেছে।
শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বকেয়া মজুরি আটকে রাখা হয়েছে। তারা অবিলম্বে সমস্ত পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে সরাসরি মুখ খুলতে না চেয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন সংশ্লিষ্ট R & C ইনফ্রা ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ এক্ষেত্রে তিনি আদালতের সাফাই দিলেন।

এদিকে ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। শ্রমিকদের দিয়ে কাজ করানোর পরও কেন বকেয়া টাকা পরিশোধ করা হয়নি? স্মার্ট সিটি প্রকল্পে কর্মরত শ্রমিকদের স্বার্থরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কী? শ্রম দপ্তরের বৈঠকের পরও সমাধান না হওয়ায় শ্রমিকরা ন্যায়বিচার কোথায় পাবেন? এখন শ্রমিকদের নজর কোম্পানির পরবর্তী পদক্ষেপের দিকে। দ্রুত বকেয়া মজুরি পরিশোধ না হলে আন্দোলনের পথেও হাঁটতে পারেন, বলে ইঙ্গিত দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *