আগরতলার নজরুল কলাক্ষেত্রে গান, নৃত্য়, কবিতা ও স্মৃতিচারণায় উদযাপিত বিদ্রোহী কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী

পালিত বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী

editorvanguard
2 Min Read
আগরতলার নজরুল কলাক্ষেত্রে উদযাপিত নজরুল জন্মজয়ন্তী

আগরতলা: গান, নৃত্য়, কবিতা ও স্মৃতিচারণায় বিদ্রোহী কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী পালিত হল আগরতলার নজরুল কলাক্ষেত্রে। বাংলা সাহিত্য, সঙ্গীত ও মানবতার চেতনায় যিনি আজও অম্লান, সেই বিশ্ববরেণ্য কবির জন্মজয়ন্তী উপলক্ষে দিনভর রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর।

মঙ্গলবার সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রভাতী অনুষ্ঠান। কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী অরুণোদয় সাহা, কর্পোরেটর হিমানী দেববর্মা, সুখময় সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সংস্কৃতিপ্রেমী মানুষ। কাজী নজরুল ইসলামকে প্রতিবাদ বিদ্রোহের অগ্নিশিখা বলে নিজ বক্তব্যে আখ্যায়িত করে আজও তিনি কতটা প্রাসঙ্গিক তা ব্য়াখ্যা করেন উচ্চশিক্ষা মন্ত্রী। বিপ্লব ও মানবতার বার্তা বহনকারী কবির সৃষ্টিকর্ম আজও মানব হৃদয়ে অনেকটা স্থান দখল করে রয়েছে বলে দাবি করেন।

আরও পড়ুন: নিট দুর্নীতি, মূল্যবৃদ্ধি ও জেলা হাসপাতালের বেহাল দশার প্রতিবাদ, ধর্মনগরে বিক্ষোভ মিছিল সিপিএমের

বর্তমান পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি। প্রয়াণের এত বছর পরেও তাঁর অমর সৃষ্টির জন্য বাংলা সাহিত্যের আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উল্লেখিত হন। যিনি কবিতা, গান, উপন্যাস ও নাটকের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণ করেছিলেন প্রতিবাদের অগ্নিবাণী। তাই সময় বদলালেও নজরুল আজও চিরজাগ্রত, চিরঅমর। আজও চেতনার কবি কাজী নজরুল ইসলাম। তাঁর জ্বালানো বিদ্রোহের অগ্নিশিখা আজও জ্বলে মানব অন্তরের গভীরে। সাম্যের অমর বাণী আজও ছড়ায় ভালোবাসার অনন্ত আলোকধারা। কাব্যের সুরে জাগে চেতনা, সাহস, স্বপ্ন আর প্রতিবাদ। তাঁর ভাষাতেই আজও উচ্চারিত হয় বিপ্লবের কবিতা আর গান। আজও বিদ্রোহী কবির জ্বালানো বিপ্লবের আগুন থেকে প্রতিবাদের রসদ যোগাড় করেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে অংশ নিয়ে উচ্ছ্বসিত জনতা, উন্নয়নের নয়া দিশা দেখালেন ডাঃ মানিক সাহা

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *