৫ জুন ত্রিপুরায় ‘শাহী সফর’, একাধিক কর্মসচি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর

ত্রিপুরার শাহী সফর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আগরতলা: ৫ জুন ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Central Home minister Amit Shah)। মেঘালয়ে অনুষ্ঠিত হতে চলা ২৩তম প্লেনারি সেশনে যোগ দেওয়ার পর ত্রিপুরা সফরে আসছেন তিনি। এই সফর রাজ্যের নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তৎপরতা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর শাহী সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, ত্রিপুরায় সফরকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। বিশেষ করে পশ্চিম জেলা এবং সম্ভবত সিপাহীজলা জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল তাঁর সফরসূচিতে থাকতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরা সীমান্তে স্মার্ট বর্ডার ফেন্সিং প্রকল্পের ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সফরের অন্যতম আকর্ষণ হবে আগরতলার ঐতিহ্যবাহী পুষ্পবন্ত প্যালেস প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।

আরও পড়ুন: ব্রহ্মকুন্ড শিববাড়িতে সেতুর পাশে ধস, বিপজ্জনক পরিস্থিতি আগরতলা-সিমনা প্রধান সড়কে

রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ডবল রেললাইন নির্মাণ নিয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনা হয়েছে এবং বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছে বলে জানান। পাশাপাশি ত্রিপুরায় আগামী দিনে আরও কয়েকটি উল্লেখযোগ্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে বলেও মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

আরও পড়ুন: ফুটব্রিজ নির্মাণের ২ বছর পরেও হয়নি সংযোগকারী রাস্তা! ক্ষোভ বাড়ছে বিশ্রামগঞ্জের বড়জলা রাঙ্গা পানিতে

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *