TCA: ক্রিকেট ও ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করতে বড় উদ্য়োগ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের

ক্রীড়া পরিকাঠামোর মানোন্নয়নে উদ্যোগ

2 Min Read
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আগরতলা: ত্রিপুরায় ক্রিকেট ও ক্রীড়া পরিকাঠামো আরও শক্তিশালী করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহায়তায় অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রিকেটার ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে মোট ১০৮টি ক্রিকেট কিট ব্যাগ তুলে দেওয়া হয় উদীয়মান ক্রিকেটারদের হাতে। পাশাপাশি এই মঞ্চ থেকেই যুব সমাজকে খেলাধুলার সঙ্গে আরও বেশি করে যুক্ত করার আহ্বান জানালেন প্রধান অতিথি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রীড়া সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পদাধিকারী, কোচ, খেলোয়াড় এবং ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে একাধিক উদ্যোগ, ২০২৭-এর মধ্যে ত্রিপুরায় সূর্য ঘর প্রকল্পের সুবিধা পাবে ২ লক্ষ পরিবার

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব এবং আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আকৃষ্ট করতে রাজ্য সরকার বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ত্রিপুরার প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরাই আমাদের লক্ষ্য। রাজ্যের বিভিন্ন এলাকায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের কাজও ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ক্রীড়াপ্রেমীদের মতে, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।
একই সঙ্গে রাজ্যের ক্রীড়া বিকাশ ও প্রতিভা অন্বেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: জনজাতিদের সার্বিক উন্নয়নে বিশেষ শিবির ঊনকোটিতে, উপকৃত প্রায় ২৬ হাজার মানুষ

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *