পানিসাগর: পুলিশের নাকের ডগা থেকে নাটকীয় ভাবে চম্পট দিল প্রতারক। কর্তব্যে চরম গাফিলতির পরও নিজেদের দায় এড়াতে পুরোপুরি মৌনব্রত ধারণ করেছে পানিসাগর থানার পুলিশ (Panisagar Police)। ফলে প্রশ্ন উঠেছে সর্ষের মধ্যেই অপরাধের ভূত বিরাজমান কিনা?
পুলিশি নজরদারি ও দায়িত্বজ্ঞানহীনতার এক চরম নজির সামনে এল উত্তর ত্রিপুরার (West Tripura News) পানিসাগর থেকে। যে ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরা পুলিশের মধ্যেই ভূত বিরাজমান কিনা!
আরও পড়ুন: গন্ডাছড়ার পঞ্চরতন ভিলেজে আমবাগান ধ্বংস করার অভিযোগ, দোষীর গ্রেপ্তারির দাবিতে সরব ক্ষতিগ্রস্ত
স্থানীয়দের অভিযোগ, বিএসএফ জওয়ান পরিচয়ে দু-বছর ধরে প্রতারণা (Cheat) করছিল এক যুবক। সোমবার স্থানীয় ব্যবসায়ীরা যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় যুবকের নাম উত্তম চাকমা। পানিসাগর বাজার, চামটিলা, বিলথৈ সহ বিস্তীর্ণ এলাকায় বহু মানুষের কাছ থেকে টাকা ধার নেওয়া এবং পণ্য সামগ্রী হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে উত্তম চাকমার বিরুদ্ধে। ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর, পুলিশি আটক করে উত্তমকে। উত্তমকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেই সময় পুলিশের নাকের ডগা থেকেই নাটকীয়ভাবে চম্পট দেয় অভিযুক্ত উত্তম চাকমা। তারপর থেকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। খোদ থানার সামনে থেকে কীভাবে একজন প্রতারক পালিয়ে যেতে পারে, তা নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে চরম গাফিলতির পরও নিজেদের দায় এড়াতে পুরোপুরি মৌনব্রত ধারণ করেছে পানিসাগর থানার পুলিশ। তাদের এই রহস্যজনক নীরবতা এবং চরম উদাসীনতা অনেক বিতর্কের সৃষ্টি করেছে। জনমনে প্রশ্ন উঠছে, পুলিশের এই নিষ্ক্রিয়তার পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে নেই তো?
আরও পড়ুন: Kamalpur News: সাংবাদিক সেজে গাঁজা পাচারের ছক বানচাল, কমলপুরে ধৃত বিহারের ২ যুবক
