‘দেশবাসীর সঙ্গে সংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম’, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের প্রশংসায় পঞ্চমুখ অভিষেক দেবরায়

'মন কি বাত' অনুষ্ঠানের প্রশংসায় পঞ্চমুখ অভিষেক দেবরায়

2 Min Read
'মন কি বাত' প্রসঙ্গে কথা বলছেন অভিষেক দেবরায়

উদয়পুর: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ‘মন কি বাত’ (Mann Ki Baat) দেশের বিভিন্ন প্রান্তে থাকা নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম। আধুনিক ও শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে যা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে।’ মাতাবাড়ি বিধানসভার ৪৪ নম্বর বুথে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শ্রবণ অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবিই করলেন বিজেপির রাজ্য সভাপতি (Tripura BJP state President) অভিষেক দেবরায়।

২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে বসার পরে মন কি বাত অনুষ্ঠান চালু করেছিলেন নরেন্দ্র মোদি। রবিবার ছিল এই জনপ্রিয় অনুষ্ঠানের ১৩৪ তম পর্ব। মাতাবাড়ি মণ্ডল কমিটির উদ্যোগে মন কি বাত-এর শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৪৪ নম্বর বুথে। এই কর্মসূচি বিজেপির (BJP) নয়া রাজ্য সভাপতি তথা মাতাবাড়ি (Matabari) বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় (Abhishek Debroy) ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা বিজেপির সাধারণ সম্পাদক উত্তম দে, মাতাবাড়ির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক ও সাধারণ সম্পাদক বিনয় দাস সহ অন্যান্য নেতৃত্ব। (News Vanguard)

আরও পড়ুন: অভিষেক দেবরায়ের নেতৃত্বে আরও শক্তিশালী হবে দল, আশাবাদী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

এছাড়াও এই অনুষ্ঠান শোনার জন্য স্থানীয় বিজেপি নেতা, কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবার সঙ্গে মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন, ‘মন কি বাত’ হল দেশবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের সাফল্য, আবিষ্কার, সামাজিক উদ্যোগ ও ইতিবাচক উৎসাহব্যর্ধক কর্মকাণ্ড তুলে ধরা হয়। যা বাকিদেরও অনুপ্রাণিত করে। আজ এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং দেশবাসীকে একসূত্রে বেঁধে রাখার একটি কার্যকর প্ল্যাটফর্ম। প্রধানমন্ত্রী ধারাবাহিক ভাবে জনগণের ভাবনা, অনুভূতি ও বিভিন্ন সামাজিক বিষয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। যা দেশের উন্নয়ন ও জাতীয় সংহতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: আমবাসা মণ্ডলের উদ্যোগে পিআরটিআই হলে শুরু বিজেপির মন্ডল প্রশিক্ষণ বর্গ

বিশদ জানতে দেখুন ভিডিও:

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *