ধর্মনগর: ধর্মনগরের পুরাতন সাব-জেল চত্বর এবার পেতে চলেছে সম্পূর্ণ নতুন পরিচয়। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে গড়ে তোলা হ’ধর্মনগরের পুরাতন সাব-জেল চত্বর এবার পেতে চলেছে সম্পূর্ণ নতুন পরিচয়। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে গড়ে তোলা হচ্ছে আধুনিক ক্যাফেটেরিয়া, শিশু উদ্যান এবং স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য বিশেষ বিপণন কেন্দ্র। দীর্ঘদিনের পরিত্যক্ত এলাকাকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার এই প্রকল্পে ব্যয় করা হচ্ছে ৭৫ লক্ষ ৯ হাজার টাকা।
ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অধীন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এমনটাই জানালেন আর ডি-র এক্সেকিউটিভ।
কার্যত এসএসজি গ্রুপের উদ্যোগীরা বিপণন কেন্দ্রের স্টলগুলিতে নিজেদের তৈরি পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির সুযোগ পাবেন। এতে আয় বৃদ্ধি, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে আধুনিক ক্যাফেটেরিয়া ও শিশুদের জন্য প্লে জোন গড়ে ওঠায় পরিবার নিয়ে অবসর কাটানোর নতুন ঠিকানা পাবে ধর্মনগরবাসী। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষ। তাঁদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি নারী ক্ষমতায়ন, জনসেবা এবং উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে উত্তর ত্রিপুরায়।
