আধুনিক বাজার শেড তৈরির স্থান নিয়ে টানাপোড়েন তেলিয়ামুড়ার মোহরছড়ায়

স্থান নিয়ে মতভেদ

editorvanguard
2 Min Read
রাস্তাতেই বসেছে বাজার

তেলিয়ামুড়া: বর্তমান বাজারের কাছেই একটি স্থায়ী ও আধুনিক বাজার শেড নির্মাণ করা হোক। দীর্ঘদিন ধরে এটাই দাবি জানিয়ে আসছেন তেলিয়ামুড়ার মোহরছড়া এলাকার কৃষকরা। তাঁদের মতে, এতে রাস্তার উপর হাট বসানোর প্রয়োজন থাকবে না। যানজট কমবে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে কৃষিপণ্য বিক্রি করা সহজ হবে। যানজটজনিত অসুবিধার কথা জানিয়ে রীতিমতো প্রতিবাদ জানালেন সংশ্লিষ্ট জনই ও কৃষক। এক্ষেত্রে জরুরি ভিত্তিক যান চলাচল ব্যাহত হচ্ছে বলেও কৃষকদের অভিমত।

শুধু তাই নয়, যানজটের ফলে যাতায়াতের অসুবিধাজনিত কারণে কৃষকরা সমস্যায় যেমন পড়ছেন পাশাপাশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ।

স্থানীয় সূত্রের দাবি, প্রশাসনের তরফে আধুনিক বাজার শেড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেই শেড মোহরছড়া বাজারের পরিবর্তে কমলনগর সংলগ্ন এলাকায় নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

একই কথা জানালেন এই বাজারের প্রবীণ অভিজ্ঞ সভাপতি, বর্তমান বাজারের আশেপাশেই নতুন করে বাজার সেড করার তিনি দাবী জানালেন ।

কার্যত কৃষকদের বক্তব্য, প্রতি মঙ্গলবার তোতাবাড়িতে সাপ্তাহিক হাট বসে। কমলনগর ও তোতাবাড়ির দূরত্ব খুবই কম। ফলে কাছাকাছি এলাকায় পরপর দুদিন হাট বসলে ক্রেতার সংখ্যা কমতে পারে। এতে ব্যবসায়ী ও কৃষক উভয়েরই আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

মোহরছড়া হাটে শুধু স্থানীয় কৃষক নন, করইলং, ইচারবিল, ষোলঘরিয়া, বাইশঘরিয়া, ব্রহ্মছড়া, নয়নপুর, হাওয়াইবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার কৃষকেরা নিয়মিত কৃষিপণ্য বিক্রি করতে আসেন। বাজার শেড অন্যত্র হলে তাঁদের যাতায়াতের দূরত্ব ও খরচ দুটোই বাড়বে বলে আশঙ্কা।

তাই কৃষকদের একটাই দাবি, আধুনিক বাজার শেড নির্মাণ হোক, তবে সেটি যেন মোহরছড়া বাজারের আশপাশেই করা হয়। এতে কৃষকদের স্বার্থ রক্ষা হবে, যাতায়াতের অতিরিক্ত খরচ কমবে, বাজারের স্বাভাবিক ক্রেতা-বিক্রেতার পরিবেশ বজায় থাকবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যারও স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *