একদিনের বিশ্বকাপের পুনরাবৃত্তি টি ২০ বিশ্বকাপেও, পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না ভারতীয় মহিলা ক্রিকেটাররা

টি ২০ বিশ্বকাপেও করমর্দন বিতর্ক

editorvanguard
1 Min Read
হরমনপ্রীত কৌর ও ফতিমা

বার্মিংহ্যাম: একদিনের বিশ্বকাপের মতোই পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের সঙ্গে টি-২০ বিশ্বকাপের ম্যাচেও করমর্দন করলেন না ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ধোঁয়াশা রেখে দিয়েছিলেন হরমনপ্রীত কৌর। আর ম্যাচের দিন টসের পর ছবিটা স্পষ্ট হয়ে গেল। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হাত না-মেলানোর ছবি আরও এক বার দেখা গেল। একদিনের বিশ্বকাপের মতো মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাত মেলালেন না দুই দলের অধিনায়ক।

বার্মিংহ্যামে রবিবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। টস জেতার পর ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত প্রেসের সামনে নিজের কথা বলে সোজা ডাগ আউটের দিকে হাঁটা দেন। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি তিনি। অতীতের স্মৃতি মাথায় রেখে পাক মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমাও খুব একটা আগ্রহ দেখাননি। মাঠে তাঁদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল দুই অধিনায়কই হাত মেলাতে খুব একটা আগ্রহী নন।

ম্য়াচের আগেই তা স্পষ্ট করে দিয়েছিলেন হরমনপ্রীত। বলেছিলেন, ‘এখানে আমরা ক্রিকেট খেলতে এসেছি। তার বাইরে আমরা কিছু নিয়ে কথা বলছি না।’

পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর হয়েছিল। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ দেখা গেছে পাকিস্তানের ক্রীড়াবিদদের মুখোমুখি হলেও করমর্দন করছেন না ভারতীয় ক্রীড়াবিদরা। মূলত ক্রিকেট মাঠেই এই বিষয়টি বেশি করে চোখে পড়ছিল। রবিবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে দেখা গেল বার্মিংহ্যামে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *