কমলাসাগর: অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার স্বামীর প্রাণ বাঁচাতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় স্ত্রী।
বিনোদ দেবনাথ, রাবার বাগানের সামন্য শ্রমিক। সামান্য আয়। অনেকটা দিন আনি দিন খাই অবস্থা। সামান্য আয়ের টাকা দিইয়ে স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসার চলাত বিনোদ। কিন্তু গত ৫-৬ মাস আগে অসুস্থ হয়ে পড়েন সে। ছুটে যান চিকিৎসকের কাছে। চিকিৎসক কয়েকটি পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্টে ধরা পরে, কমলাসাগর বিধানসভার মধুপুর আদর্শ কলোনির বাসিন্দা বিনোদের দুটি কিডনিতেই দেখা দিয়েছে সমস্যা। কিছু টাকা জমানো ছিল ভবিষ্যতের জন্য। তাই দিয়েই শুরু হয় চিকিৎসা। সরকারি হাসপাতাল থেকে শুরু করে প্রাইভেট চিকিৎসকের পরামর্শে বাইরে গিয়েও চিকিৎসা করান। কিন্তু কোন উন্নতি হয়নি। বরং দিনের পর দিন আরও অসুস্থ হতে থাকেন বিনোদ। তাঁকে বাচাতে দরকার উন্নত চিকিৎসা। এবার স্বামীর প্রাণ বাঁচাতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় স্ত্রী বুল্টি দেবনাথ।
এলাকার মানুষ ও মধুপুর থানার পুলিশ কর্মীরা চাঁদা তুলে সামান্য আর্থিক সাহায্য করেছে। কিন্তু এইভাবে আর কয়দিন চলবে! এদিকে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় দিন দিন বিনোদ দেবনাথ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দরকার ডায়লসিস। স্থানীয় বিধায়কা অন্তরা সরকার দেবের বিরুদ্ধে বুল্টির মারাত্মক অভিযোগ রয়েছে। বিধায়কের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। কিন্তু বিধায়ক তাঁকে তেমন কোনও সহযোগিতা করেননি শুধুমাত্র ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। বুল্টির এখন ভরসা শুধুই মানবিক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
