সরকারি নির্দেশ উপেক্ষা করে সাব্রুম মহকুমা বিদ্যালয় পরিদর্শকের অফিসে অনিয়মের অভিযোগ

চলছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা

editorvanguard
2 Min Read
সাব্রুম মহকুমা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়

সাব্রুম: সাব্রুম মহকুমা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে সরকারি নির্দেশ অমান্যের গুরুতর অভিযোগ উঠল। কর্মচারীদের উপস্থিতি, অফিসের সময় মেনে চলা এবং প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। অভিযোগের সত্যতা যাচাই ও দপ্তরের ভূমিকা নিয়ে জোর চর্চা শুরু।

সাব্রুম মহকুমা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে সরকারি নিয়ম মানা হচ্ছে তো? রাজ্য সরকারের নির্ধারিত অফিস সময় কি যথাযথভাবে পালন করছেন কর্মচারীরা? নাকি সরকারি নির্দেশকে কার্যত উপেক্ষা করা হচ্ছে? এমন একাধিক প্রশ্ন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ ও রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়কে কেন্দ্র করে।

অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই একাধিক কর্মচারী অফিস ত্যাগ করছেন। কেউ কেউ আবার বিভিন্ন দপ্তরে বৈঠক বা সরকারি কাজে যাওয়ার কথা বলে নিয়মিত অফিসে অনুপস্থিত থাকছেন বলেও দাবি উঠেছে। বিকেলে অফিস চলাকালীন সময়ে মোট ১১ জন কর্মীর মধ্যে মাত্র তিনজন উপস্থিত, বেগতিক বুঝে তা স্বীকার করলেন রুপাইছড়ি ডেপুটি আইএস নন্দলাল দাস।

পাশাপাশি সাতচাঁদের ডেপুটি আইএস ড্যানিয়েল রিয়াংকে দপ্তরে কর্মী অনুপস্থিতির কথা জানতে চাইলে, দেখুন তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন।

আর দেখুন সাতচাঁদ আইএসে যে নির্ধারিত সময়ে যে ৫-৬ জন জন কর্মী অনুপস্থিত জনৈক তৃতীয় শ্রেণীর কর্মী বেগতিক পরিস্থিতিতে স্বীকার করলেন।

উপস্থিতি খাতা এবং অফিসের অভ্যন্তরীণ তথ্য ঘিরেও কিন্তু নানা প্রশ্ন সামনে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বক্তব্যও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে, কিছু কর্মচারীর দীর্ঘ অনুপস্থিতির অভিযোগও উঠে এসেছে।
তাহলে কি সরকারি নির্দেশ শুধুই কাগজে-কলমে সীমাবদ্ধ? কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে যথাযথ নজরদারি হচ্ছে তো? অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হলে সামনে আসবে আরও বিস্ময়কর তথ্য। এখন দেখার বিষয়, শিক্ষা দপ্তর এই অভিযোগগুলিকে কতটা গুরুত্ব দিয়ে দেখেন দপ্তরের উদ্বোধন কর্তৃপক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনে কী পদক্ষেপ গ্রহণ করে?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *