পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ‘রাজকীয়’ শপথ, টিম ‘শুভেন্দু’-তে যোগ দিলেন আরও ৩৫

বঙ্গের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণে বাঙালিয়ানা

editorvanguard
2 Min Read
বঙ্গ বিধানসভায় সবথেকে চমক কলিতা মাঝি

কলকাতা: ৯ মে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আরও পাঁচজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে ২৩ দিনের মাথায় বঙ্গের পদ্ম সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার (West Bengal cabinet expansion) বাকি সদস্য-সদস্যারা শপথ নিলেন। ১৩ জন পূর্ণ মন্ত্রী পদে, তিন জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আর ১৯ জন প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন। কলকাতায় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি (RN Rabi)।

শুভেন্দু অধিকারীর সভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- ১) দীপক বর্মন, ২) তাপস রায়, ৩) মনোজ কুমার ওঁরাও, ৪) অর্জুন সিং, ৫) গৌরীশঙ্কর ঘোষ, ৬) স্বপন দাশগুপ্ত, ৭) জগন্নাথ চট্টোপাধ্য়ায়, ৮) কল্যাণ চক্রবর্তী, ৯) অজয় পোদ্দার, ১০) শারদ্বত মুখোপাধ্যায়, ১১) দুধকুমার মণ্ডল, ১২) অরূপ কুমার দাস, ১৩) শঙ্কর ঘোষ।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- ১) ডাঃ ইন্দ্রনীল খাঁ, ২) মালতি রাভা রায়, ৩) রাজেশ মাহাতো

রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- ১) জুয়েল মুর্মু, ২) হরেকৃষ্ণ বেরা, ৩) আনন্দ বর্মন, ৪) অশোক দিন্দা, ৫) নাদিয়ার চাঁদ বাউরি
৬) বিশাল লামা, ৭) শান্তনু প্রামাণিক, ৮) মৌমিতা বিশ্বাস মিশ্র, ৯) উমেশ রাই, ১০) পূর্ণিমা চক্রবর্তী, ১১) কৌশিক চৌধুরী, ১২) ভাস্কর ভট্টাচার্য
১৩) দিবাকর ঘরামি, ১৪) অমিয় কিস্কু, ১৫) কলিতা মাঝি, ১৬) গার্গী দাস ঘোষ, ১৭) বিরাজ বিশ্বাস, ১৮) দীপঙ্কর জানা, ১৯) সুমনা সরকার

লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে বারবার খাঁটি বাঙালিয়ানা ধরা পড়ছিল। মন্ত্রিত্বের ডাক পাওয়া সিংহভাগ সদস্যই এদিন সেজে এসেছিলেন ধুতি ও পাঞ্জাবির ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে। শুরুতেই মুখ্যসচিব মনোজ আগরওয়াল নতুন মন্ত্রীদের নাম একে একে ঘোষণা করেন। এই দফায় মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি আঞ্চলিক সমীকরণকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাম ও শহরকেন্দ্রিক রাজনীতির সমীকরণে ভারসাম্য রেখে মন্ত্রী বেছে নেওয়া হয়েছে। তবে শ্যামাপ্রসাদের রাজ্যে তৈরি হওয়া বিজেপির প্রথম মন্ত্রিসভায় সবথেকে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে আউশগ্রামের কলিতা মাঝির জায়গা পাওয়া। পরিচারিকার কাজ করে জীবন যাপন করা এই বিজেপি বিধায়িকা এবার রাজ্য পরিচালনার কাজে পাকাবেন। যা শুধু ভারত নয় বিশ্ব রাজনীতি ইতিহাসেও নজির বিহীন।

আরও পড়ুন: অভিষেক দেবরায়ের নেতৃত্বে আরও শক্তিশালী হবে সংগঠন, আশা মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপি নেতৃত্বের

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *