সালেমায় শিক্ষামূলক ভ্রমণ, আধুনিক কৃষি ব্যবস্থা দেখে উৎসাহিত তেলিয়ামুড়ার কৃষকরা।

পদ্ধতির অদলবদলে বাড়বে কৃষির প্রসার

editorvanguard
2 Min Read
সালেমায় শিক্ষামূলক ভ্রমণ তেলিয়ামুড়ার কৃষকদের

সালেমা:  সালেমার আধুনিক কৃষি দেখে নতুন স্বপ্ন পেলেন তেলিয়ামুড়ার ১০ জন কৃষক। প্রযুক্তিনির্ভর চাষে উৎপাদন, লাভ আত্মবিশ্বাস বৃদ্ধির বার্তা। আন্তঃমহকুমা শিক্ষা সফরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ।

আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমার কৃষকরা কমলপুর সফরে কৃষ্ণপুর কৃষি তত্ত্বাবধায়কের অধীন মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিশজন কৃষক কমলপুরের সালেমা এলাকায় শিক্ষা সফরে অংশ নেন। সেখানে তারা সফলভাবে চাষ হওয়া মাস্ক মেলন, বর্ষাকালীন তরমুজ এবং অয়েল পাম বাগানে আন্তঃফসল হিসেবে আনারস চাষের আধুনিক মডেল ঘুরে দেখেন। উন্নত পরিচর্যা, বৈজ্ঞানিক পদ্ধতি এবং পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে কম সময়ে বেশি উৎপাদন ও অধিক লাভ সম্ভব, সে সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন কৃষকরা। সফল চাষিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে রোগবালাই দমন, উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণের বিভিন্ন কার্যকর কৌশলও তারা জানতে পারেন। শিক্ষা সফর শেষে কৃষকদের বক্তব্য, নিজেদের এলাকায় এই প্রযুক্তিনির্ভর লাভজনক চাষাবাদ চালু হলে কৃষকদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে জানালেন তেলিয়ামুড়ার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক নিত্যব্রত সরকার

কর্মসূচিতে উপস্থিত কৃষি আধিকারিকরা বহুমুখী ফসল চাষ, আন্তঃফসল পদ্ধতি এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে কৃষকদের উৎসাহিত করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তঃমহকুমা কৃষি পরিদর্শন কৃষকদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে বিজ্ঞানভিত্তিক, টেকসই এবং লাভজনক কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনে এমন উদ্যোগ রাজ্যের কৃষি উন্নয়নকে আরও গতিশীল করবে বলেই আশা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *