সংস্কারের অভাব, বেহাল রাস্তায় জনদুর্ভোগ চরমে শান্তির বাজার বিধানসভার গঞ্জি টিলার ৬ নম্বর ওয়ার্ডে

ধৃতরাষ্ট্রের ভূমিকায় প্রশাসন

editorvanguard
1 Min Read
বেহাল রাস্তা

আগরতলা: রাজ্য়ে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। তাই আগের থেকে উন্নয়নমূলক কাজ বেড়েছে কয়েক গুণ। আগরতলা শহরের পাশাপাশি ত্রিপুরা প্রত্যন্ত প্রান্তেও তার ছাপ পরিলক্ষিত হতে শুরু করেছে। কিন্ত, তার মধ্যেও রয়েছে প্রদীপের নিচে অন্ধকার। যার জ্বলন্ত প্রমাণ দেখা যাবে শান্তির বাজার বিধানসভার গঞ্জি টিলার ৬ নম্বর ওয়ার্ডে। সেখানে রাস্তার বেহাল অবস্থা এখন স্থানীয়দের নিত্যদিনের দুর্ভোগের কারণ।

বন্যার জলে প্রায় তিন বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়া এই রাস্তা আজও সংস্কারের মুখ দেখেনি। গর্ত, ভাঙাচোরা অংশ এবং কাদায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। দুই চাকার যান থেকে শুরু করে ছোট চার চাকার যানবাহন চলাচলেও প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ, স্কুলপড়ুয়া, বৃদ্ধ ও রোগীরা।

আক্ষরিক অর্থে এলাকাবাসীর অভিযোগ, পুর পরিষদের জনপ্রতিনিধি থেকে সংশ্লিষ্ট দপ্তর- সবাইকে একাধিকবার জানানো হলেও বাস্তবে কোনো উদ্যোগ চোখে পড়েনি। প্রশ্ন উঠছে, মানুষের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? আর কতদিন ভাঙা রাস্তা দিয়েই জীবন বাজি রেখে চলাচল করতে হবে? উন্নয়নের দাবি যদি বাস্তবে পৌঁছায়, তাহলে এই গুরুত্বপূর্ণ রাস্তা এখনও কেন অবহেলিত? স্থানীয়দের একটাই দাবি, দ্রুত রাস্তা সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *