জনগণনার প্রস্তুতি শুরু রাজ্যজুড়ে, খুব শীঘ্রই চালু হবে সেলফ এনুমারেশন পোর্টাল,

অগাস্ট হবে প্রথম দফার কাজ

editorvanguard
1 Min Read
সাংবাদিকদের মুখোমুখি সিপাহীজলার জেলাশাসক

সিপাহীজলা:  ২০২৭ সালের জনগণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেন্সাস অপারেশনের প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সোমবার সিপাহিজলা জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে জানান, এবার প্রথমবারের মতো জনগণনার তথ্য সংগ্রহে ডিজিটাল ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চালু করা হচ্ছে সেলফ এনুমারেশন পোর্টাল, যেখানে জেলার বাসিন্দারা নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করে পরিবারের সদস্যসংখ্যা, শিক্ষা, পেশা, বাসস্থান সহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক তথ্য নিজেরাই অনলাইনে জমা দিতে পারবেন। তিনি জানান, ত্রিপুরায় se.census.gov.in পোর্টালটি আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত মোট ১৫ দিনের জন্য খোলা থাকবে। এক্ষেত্রে হিন্দি ইংরেজি সহ ১৬ টি ভাষা ব্যবহার করা যাবে বলেও জানিয়েছেন জেলাশাসক।

এরপর ১ আগস্ট থেকে সেন্সাস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। যাঁরা অনলাইনে তথ্য জমা দিতে পারবেন না, তাঁদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হবে। জেলা শাসক বলেন, জনগণনার মাধ্যমে সংগৃহীত তথ্য ভবিষ্যতে সরকারি উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রত্যেক নাগরিকের উচিত নির্ধারিত সময়ের মধ্যে সেলফ এনুমারেশন পোর্টালে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে এই জাতীয় গুরুত্বপূর্ণ জনগণনা কার্যক্রমকে সফল করতে সক্রিয় সহযোগিতা করা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *