সোমবার জমজমাট ফুটবলের আসর, লংতরাই তৃতীয় ডিভিশনের খেলায় জয়ী কদমতলী যুব সংস্থা ও কেশব সংঘ

উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা

1 Min Read
উমাকান্ত মাঠে চলছে লংতরাই তৃতীয় ডিভিশনের খেলা

আগরতলা: যত দিন যাচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে লংতরাই গুড়া মসলা তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার আসর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত লংতরাই গুড়া মসলা তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি ম্যাচেই ছিল লড়াই আর টানটান উত্তেজনা।

দিনের প্রথম ম্যাচে কদমতলী যুব সংস্থা ৩-১ গোলে পান্থৈকে হারায়। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর ৪৭ মিনিটে রয়েল দেববর্মার গোলে এগিয়ে যায় পান্থৈ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় কদমতলী। অমর জমাতিয়ার জোড়া গোল এবং সংকাং জমাতিয়ার একটি গোলে দুর্দান্ত জয় তুলে নেয় দল। যদিও দুই দলেরই সুপার ফোরে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে যায়। গ্রুপ লিগ শেষ করে কদমতলী চার এবং পান্থৈ সাত পয়েন্ট সংগ্রহ করে।

অন্যদিকে বিকেলের ম্যাচে কেশব সংঘ ৩-২ গোলে সবুজ সংঘকে হারিয়ে মর্যাদার জয় তুলে নেয়। ২১ মিনিটে সালমা জমাতিয়ার গোলে এগিয়ে যায় কেশব। ৬৭ মিনিটে রয়েল দেববর্মা ব্যবধান বাড়ান। এরপর সবুজ সংঘের হয়ে সৌরভ ঘোষ ৭০ ও ৭৮ মিনিটে পরপর দুই গোল করে সমতা ফেরান। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই শেষ মুহূর্তে সালমা জমাতিয়ার দ্বিতীয় গোল কেশব সংঘকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। কেশব সংঘ চার এবং সবুজ সংঘ এক পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ লিগ শেষ করল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *