মৌচাককে ৯ উইকেটে হারিয়ে সিনিয়র মহিলা আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব

টানা দ্বিতীয়বার খেতাব জয় মহিলা ব্রিগেডের

2 Min Read
ম্যাচের পর ফটোসেশনে ব্লাড মাউথের মহিলা ব্রিগেড

আগরতলা: ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা আমন্ত্রণমূলক ৫০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হল ব্লাড মাউথ ক্লাব। শুক্রবার এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ম্যাচে মৌচাক ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে নিল ব্লাড মাউথের মহিলা ব্রিগেড।

বৃষ্টির কারণে নির্ধারিত ৫০ ওভারের পরিবর্তে ম্যাচটি ১৫ ওভারে নামিয়ে আনা হয়। টসে জিতে ব্লাড মাউথ ক্লাব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে মৌচাক নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে। দলের হয়ে পূজা দাস ২১, সুপ্রিয়া দাস ১৮ এবং অনুষ্কা ব্যক্তিগত ১০ রান করেন। ব্লাড মাউথের হয়ে নিকিতা দেবনাথ দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নেন। এছাড়া অন্তরা দাস ও অম্বেষা দাস একটি করে উইকেট দখল করেন।

দ্বিতীয়  ইনিংসে জয়ের জন্য ৬৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ব্লাড মাউথ ১৩ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের জয়ের ভিত গড়ে দেন অম্বিকা দেবনাথ। তিনি ৪১ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। নিকিতা দেবনাথ ১০ এবং অনামিকা দাস ১৭ রান যোগ করেন। মৌচাকের হয়ে একমাত্র উইকেটটি নেন অঙ্কিতা পাটারি। ফাইনালে ব্যাট ও বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নিকিতা দেবনাথ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বৃষ্টির বাধা পেরিয়ে শেষ পর্যন্ত শিরোপা জয়ে উদযাপনে মেতে ওঠে ব্লাড মাউথ। সার্বিকভাবে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং তিনটি বিভাগেই সাফল্যের নিরিখে এই জয়, বলে জানালেন ব্লাড মাউথ ক্লাবের ক্যাপ্টেন ঋজু সাহা।

সর্বোপরি টানা দ্বিতীয়বার সিনিয়র ওমেন ৫০ ওভারের আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব। শুক্রবারের ফাইনাল চ্যাম্পিয়ন দলের নিকিতা দেব সেরা খেলোয়াড় নির্বাচিত। মৌচাক ক্লাবকে রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হলো। চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর ব্লাডমাউথ শিবিরে এখন খুশির জোয়ার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *