সেপ্টেম্বর মাসে হতে পারে ভিলেজ কমিটি নির্বাচন! অভিষেক দেবরায়ের মন্তব্যে বাড়ছে জল্পনা

জোট নিয়ে জল্পনা!

editorvanguard
2 Min Read
পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়

রানীর বাজার: বুধবার বিজেপি সদর গ্রামীণ কার্ষকর্তা সম্মেলন অনুষ্ঠিত হল রানীর বাজারের গীতাঞ্জলি হলে। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের একাধিক নেতা ও কর্মী। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এপ্রসঙ্গে অভিষেক দেবরায় বলেন, ‘ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের কর্মীদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।’ তিনি আরও জানান, বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়াই এই ধরনের কার্যকর্তা সম্মেলনের মূল উদ্দেশ্য।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যের বিরোধী শিবিরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘২০২৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য হবে পঞ্চাশের বেশি আসন জয় করে পুনরায় ক্ষমতায় ফেরা। সেই লক্ষ্য সামনে রেখেই সংগঠন সম্প্রসারণ ও জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়েও ইঙ্গিতপূর্ণ বার্তা দেন প্রদেশ বিজেপি সভাপতি। তিনি জানান, দল তৃণমূল স্তরে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করছে এবং স্থানীয় স্তরের নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।

অন্যদিকে, ভবিষ্যতে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক দেবরায় সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এই বিষয়ে এখনই কিছু বলা তাড়াতাড়ি হয়ে যাবে। জোট সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নির্ভর করছে বলেও তিনি ইঙ্গিত দেন। পরিস্থিতির নিরিখে ত্রিপুরার রাজনৈতিক মহল, এই সম্মেলনকে আগামী নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *