একাধিক দাবিতে ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অসম-আগরতলা রেলপথ ও জাতীয় সড়ক অবরোধের ডাক JARC ও JAC-র

ফের অবরোধের ডাকে উদ্বেগ

সাংবাদিক বৈঠকে JARC ও JAC নেতৃত্ব

আগরতলা: ফের রাজ্যে বনধের রাজনীতি। আগামী ২৪ সে জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অসম আগরতলা জাতীয় সড়ক ও রেললাইন অবরোধের হুমকি দিলেন, আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিরা। বু

বুধবার আগরতলার ধলেশ্বরে Kumari Madhuti Rupasree Tribal Rest House-এ সাংবাদিক সম্মেলন করে তাঁদের বনধ ও অবরোধের কর্মসূচির ঘোষণা করলেন আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিরা। বনধ ও অবরোধের কর্মসূচী যৌথ ভাবে ঘোষণা করেছে, JOINT ACTION REHABLITATION COMMITTE ওরফে JARC এবং JOINT ACTION COMMITTEE ওরফে JAC। দুই প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র বলেন তাঁদের দাবি মানা না হলে তাঁরা রাস্তায় নামতে বাধ্য হবেন। জাতীয় সড়ক ও রেল অবরোধ করবে।

প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসের ১২ তারিখ একই দাবিতে এনএলএফটি ও এটিটিএফ বৈরী দলের আত্মসমর্পণকারী গোষ্ঠীর নেতা কর্মীরা, অসম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া হাতাইকতর এলাকা, সুবলসিং পাড়া এলাকার বিকল্প সড়ক, মান্দাইয়ের ভৃগুদাস এলাকায় রেল লাইনে ও অন্যান্য বিভিন্ন এলাকায় অবরোধ করেন। তাবে ৭ ঘণ্টার মধ্যেই সরকারের সাথে আলোচনার মাঝে তুলে নেওয়া হয় অবরোধ।

প্রসঙ্গত, জঙ্গি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে ২৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শাসক জোটশরিক তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা। স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে এক ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। কিন্তু আত্মসমর্পণকারী জঙ্গিদের দবি স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকার যে পুনর্বাসনের কথা বলেছিলেন তা পূরণ হয়নি। হয়নি তাঁদের আর্থ সামাজিক মান উন্নয়ন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *