বিশালগড় গুলি কাণ্ডের তদন্তে সাফল্য, পুলিশের জালে কুখ্যাত ‘কাকা-ভাইপো’ গ্যাঙের সদস্য বিশ্ব

editorvanguard
2 Min Read
বিশালগড় গুলি কাণ্ডে ধৃত বিশ্ব দেবনাথ

বিশালগড়: অপরাধীদের বিরুদ্ধে অভিযানে আবার সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। গুলি কাণ্ডের মামলায় শুক্রবার মধ্য়রাতে কুখ্যাত কাকা-ভাইপো গ্যাঙের এক সদস্য বিশ্ব দেবনাথকে গ্রেপ্তার করল। বিশালগড়ে দুই ঠিকাদারের বাড়িতে লাগাতর গুলিবর্ষণ সহ মোট তিনটি মামলায় কুখ্যাত ওই অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও পলাতক বেশ কয়েকজন অভিযুক্ত। তাদের সন্ধানে তল্লাশি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে জেলবন্দি রণবীর দেবনাথ ওরফে সানির হাত ধরেই বিশ্বর অপরাধ জগতে উত্থান। এলাকায় তোলা তুলতে ও হপ্তা উসুল করতে কাকা রণবীর সরকার ওরফে মন বিশ্বদের ব্যবহার করত। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের ভয় দেখানো ছিল বিশ্ব সানিদের প্রতি মুহূর্তের অভ্যেস। ছিনতাই, মারপিটে বিশ্ব’র মতো যুবকদের লেলিয়ে দিত তাঁদের আঙ্কেল মন। প্রসঙ্গত, মার্চ মাসে বিশালগড়ের দুই ঠিকাদারের বাড়িতে গুলি চলে। CCTV ক্যামেরায় সেই শ্যুট আউটের ছবি ধরা পড়েছিল। ছবি দেখে পুলিশ চিহ্নিত করে একটি টমটমকে। গ্রেফতার করা হয় টমটম চালককে। কিন্তু, মূল অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ।

কিছুক্ষণ পরে বিশালগড় গুলি কাণ্ডের খবর রাজধানী আগরতলায় পৌঁছাতেই তদন্তের গতি বাড়ে। অভিযুক্তদের জলদি পাকড়াও করতে পুলিশকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর পুলিশ প্রথমে ভাইপো রণবীর দেবনাথ তারপর কাকা রণবীর সরকার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই পরিমল দেবনাথ নামের আরেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এক রাতেই উদ্ধার করা হয় তিনটি পিস্তল। কিন্তু, কিছুতেই বিশ্বকে জালে তুলতে পারছিল না পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে বিশালগড় থানার পুলিশ গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন চা-বাগানের কাছ থেকে বিশ্ব দেবনাথকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বগাফা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ, ধৃতরাষ্ট্রের ভূমিকায় বন দপ্তর!

শনিবার বিশালগড়ে কান পাতলেই শোনা যাচ্ছে বিশ্ব ভালো পরিবারের সন্তান। ছাত্র হিসেবেও ভালো ছিল সে। কিন্তু তার মা-বাবার মৃত্যুর পর পাল্টে যায় বিশ্বর জীবন। ভাইপো রণবীরের কথায় নাম লেখায় বিশালগড়ের ডন কাকা রণবীরের দলে। আর তাতেই বদলে যায় জীবন। সূত্রের খবর, গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন চা-বাগানের কাছ বিশ্ব সঙ্গে বসে নেশা করছিল মধুপুরের ত্রাস আকাশ। কিন্তু আকাশকে হাতের লাগালে পেয়েও ধরতে পারেনি পুলিশ। তাঁর নামেও একাধিক আভিযোগ আছে পুলিশের খাতায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *