মোহনপুরে ফের ভাল্লুকের হামলা, জখম প্রবীণ নাগরিক

মোহনপুরে বেড়েছে ভাল্লুকের হামলা

editorvanguard
2 Min Read
রাস্তায় ঘুরছে ভাল্লুক

 মোহনপুর: মোহনপুরের সীমান্তবর্তী একাধিক গ্রামে।ভাল্লুকের আতঙ্ক। ফের ভাল্লুকের আক্রমণে গুরুতর জখম এক প্রবীণ। বনদপ্তরের নিষ্ক্রিয়তায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে।

মোহনপুরের পূর্ব সিমনা এডিসি ভিলেজ এলাকায় ফের ভাল্লুকের হামলায় আহত হলেন এক প্রবীণ ব্যক্তি। বৃহস্পতিবার সকালে ভুবন চৌধুরী পাড়ার ৬০ বছর বয়সি ললিত দেববর্মাকে আক্রমণ করে একটি বুনো ভাল্লুক। তার বাঁ পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি। বিএসএফের সহায়তায় তাকে দ্রুত কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলায় পাঠানো হয়।

প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে একই ভাল্লুক বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করলেও বনদপ্তর কেন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি?
স্থানীয়দের দাবি, এই ভাল্লুকটি গত কয়েক মাস ধরে দারোগামুড়া, শরৎ চৌধুরী পাড়া ও দাঁইগ্যা বাড়ি এলাকায় বিচরণ করছে। এক মাস আগেও এক মহিলাকে আক্রমণ করেছিল বলে অভিযোগ। তিনি এখনও শয্যাশায়ী।

আরও প্রশ্ন, একের পর এক হামলার পরও গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
স্থানীয় বাসিন্দা রাকেশ দেববর্মা জানান, বহুবার বনদপ্তরকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত ভাল্লুকটিকে উদ্ধার বা সরিয়ে নেওয়ার উদ্যোগ দেখা যায়নি।

কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ।এখন প্রশ্ন, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দায়ভার কি বনদপ্তর নেবে?
গ্রামবাসীদের দাবি, আহত ব্যক্তির চিকিৎসার সমস্ত খরচ সরকার ও বনদপ্তরকে বহন করতে হবে। পাশাপাশি আত্মরক্ষার পরিস্থিতিতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাধারণ মানুষের বিরুদ্ধে যেন মামলা না করা হয়, সেই দাবিও তুলেছেন স্থানীয়রা। সেই দিক থেকে কিন্তু এই ভাল্লুকের জীবনও এখন সংশয়ের মুখে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *