টিএফডিপিসির রাবার বাগানে ইনচার্জ বদলির খবরে বিক্ষোভ কাঁঠালিয়া ব্লকের নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতে

বদলির নির্দেশে বিক্ষোভ

editorvanguard
1 Min Read
রাবার বাগানে শ্রমিক বিক্ষোভ

কাঁঠালিয়া: কাঁঠালিয়া ব্লকের নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার টিএফডিপিসির রাবার বাগানে ইনচার্জ বদলির খবর ঘিরে শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে কর্মরত ইনচার্জ দীপেন বণিকের বদলির নির্দেশের খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। বর্তমানে এই বাগানে প্রায় ষাটজন নারী-পুরুষ শ্রমিক কাজ করেন।

শ্রমিকদের দাবি, ২০১৭ সাল থেকে দীপেন বণিক দায়িত্ব নেওয়ার পর বাগানের উন্নয়ন হয়েছে, শ্রমিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে এবং কর্মপরিবেশও অনেক ভালো হয়েছে। একইভাবে ধনপুরের রাবার বাগানেও তাঁর কাজের প্রশংসা রয়েছে বলে দাবি শ্রমিকদের। তাই তাঁকে অন্যত্র বদলি করার সিদ্ধান্ত তাঁরা মানতে নারাজ। শুক্রবার সকাল ছটা থেকে শ্রমিকরা বাগানের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিক সংগঠনের সভাপতি কৃষ্ণমিত্র ও সম্পাদক রঞ্জিত দাস জানান, বদলির নির্দেশ প্রত্যাহার বা স্থগিত না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না এবং প্রয়োজনে কর্মবিরতিও চালিয়ে যাওয়া হবে।

এই অবস্থায় প্রসঙ্গতই উঠছে কয়েকটি বড় প্রশ্ন, হঠাৎ কেন ইনচার্জ দীপেন বণিকের বদলির সিদ্ধান্ত নেওয়া হল? শ্রমিকদের দাবি বিবেচনা করে কি বদলির নির্দেশ স্থগিত করবে কর্তৃপক্ষ? অচলাবস্থা কাটাতে প্রশাসন ও টিএফডিপিসি কী পদক্ষেপ নেবে?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *